সেনা মোতায়েনে আমার আপত্তি নেই: সাদিক আবদুল্লাহ

বরিশাল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ২২:০৩আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৩:২০

রিফোজি কলোনিতে গণসংযোগ করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (ছবি- প্রতিনিধি)

বরিশাল সিটি নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে আপত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত বেশ শান্ত। তবে নির্বাচন কমিশন ও বরিশালের জনতা যদি সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনবোধ করেন, তবে আমার পক্ষ থেকে কোনও আপত্তি নেই।’

মঙ্গলবার (২৩ জুলাই) নগরীতে গণসংযোগের সময় তিনি একথা বলেন। মঙ্গলবার নগরীর আলেকান্দা, রিফোজি কলোনি, কাজিপাড়া, হযরত কালুশাহ্ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি গণসংযোগ করেন।

সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমি চাই ভোটাররা উৎফুল্ল মনে এবং উৎসবমুখর পরিবেশে ৩০ জুলাই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কোনও ধরনের বিতর্ক সৃষ্টি করে নিজের বা দলের সুনাম নষ্ট করতে চাই না। আমার বিশ্বাস, নির্বাচনে নগরবাসী আমাকেই বিজয়ী করবেন।’

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের