দামুড়হুদা সীমান্ত সোনা চোরাচালানের নিরাপদ রুট!

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ০৭:৫০আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৪:০৬

 



দামুড়হুদা সীমান্ত সোনা চোরাচালানের নিরাপদ রুট!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত সোনা চোরাচালানকারীরা ‘নিরাপদ রুট’ হিসেবে ব্যবহার করছে। গত তিন মাসে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দল দামুড়হুদার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোনার ছয়টি বড় চালান আটক করেছে। কয়েকজন চোরাচালানকারী ধরা পড়লেও মূল হোতারা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।



চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও বেনাপোল শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত তিন মাসে শুল্ক গোয়েন্দা দল দামুড়হুদার জয়নগর আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে চারটি সোনার চালান আটক করে। আর চুয়াডাঙ্গা ৬ বিজিবি দামুড়হুদার নাস্তিপুর সীমান্ত থেকে আটক করে দেশের সবচেয়ে বড় সোনার চালান। এতে পাওয়া গেছে ৩৭ কেজি ওজনের ৩২৪টি সোনার বার। এর আনুমানকি মূল্য ১৬ কোটি টাকা। যদিও এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ পর্যন্ত বিজিবি ও শুল্ক গোয়েন্দা দল ৪৫ কেজি ২৯৪ গ্রাম ওজনের ৩৭৮টি সোনার বার আটক করে। এই বিপুল পরিমাণ সোনার মূল্য ১৭ কোটি ৩০ লাখ টাকা। অভিযানে সাত চোরাকারবারীকেও আটক করা হয়। তারা হলো আব্দুল মোতালেব (৫২), নুরুল ইসলাম (৪২) , মাসুদ রানা (৪০), দেলোয়ার হোসেন (৫১), ইদ্রিস আলী (৫০), দিপক মণ্ডল (৫১) ও প্রভাত মল্লিক (৪৫)।
ধরা পড়া চোরাচালানকারীরা পুলিশকে জানায়, তারা মূলত দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে (ডে লেবার) কাজ করে। এ কারণে মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলায় ধরা পড়া আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে কারো নাম উঠে আসেনি।
খুলনা ও বেনাপোল শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান বলেন, ‘আমরা দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে বেশ কয়েকটি সোনার চালান আটক করেছি এবং চোরাকারবারীদেরও ধরেছি। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যত বড় গডফাদারই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।’
চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান জানান, ‘যেকোনও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। আমরা যে কয়টি সোনার চালান ধরেছি এবং এর সঙ্গে যারা জড়িত তাদের আমরা আইনের কাছে সোপর্দ করেছি। এরপর পুলিশ সেসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর চোরাচালানের সঙ্গে যত বড় রাঘববোয়াল জড়িত থাকুক না কেন সুনির্দিষ্ট তথ্য পেলে বিজিবি তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে।’
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক মাসে সোনার যে কয়টা চালান আটক করা হয়েছে তার সঙ্গে জড়িত এবং আটককৃদের জিজ্ঞাসাবাদে যাদের নাম-ঠিকানা উঠে এসেছে সেগুলো সঠিক না। আবার যারা আটক হয়েছে তারা প্রকৃত সোনার মালিকও না। তবে চোরাচালানের সঙ্গে যত বড় গডফাদারই জড়িত থাকুক না কেন তাদের পরিচয় পেলে অবশ্যই আইনের আওতাই এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের