বিসিসিতে আ.লীগ প্রার্থীকে সমর্থনের নির্দেশ মানছেন না জাপা প্রার্থী

বরিশাল প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ১০:৪৩আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১০:৪৯

ইকবাল হোসেন তাপস বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বরিশালে জাতীয় পার্টির সব নেতাকর্মীকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এরপরও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। কোনও নির্দেশনা তার হাতে আসেনি বলে বলে দাবি করেছেন জাপা’র এই নেতা।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালিতে গণসংযোগকালে ইকবাল হোসেন তাপস বলেন, ‘আওয়ামী লীগের সমর্থনের বিষয়টি আমি গণমাধ্যমে দেখেছি। আমার সঙ্গে এ বিষয়ে কারও কোনও যোগাযোগ হয়নি। তবে একটি মহল চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে তাদের নিজস্ব স্বার্থের দরদাম কষাকষি চালাত। এটা আমার উপলব্ধি। ব্যক্তিগতভাবে আমার হাতে এ ধরনের কোনও নির্দেশনা আসেনি।’

তাপস আরও বলেন, ‘আমার কথা হলো আওয়ামী লীগের যদি আমাদের সমর্থন প্রয়োজন হয় তবে সেটা তো বরিশাল মহানগরে আমরা যারা আছি তাদের সমর্থন প্রয়োজন হবে। ঢাকা থেকে একটা ফু দিলে বাক্সের মধ্যে ভোট পড়ে যাবে না। ঢাকা থেকে কে কী বললো তাতে তো খুব বেশি ভোটে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না।’ নির্বাচনি প্রচারে ইকবাল হোসেন তাপস

তিনি বলেন, ‘জাতীয় পার্টির সমর্থক ও ভোটারদের যদি দরকার পড়ে তবে আমাদের কাছেই তারা আসবে, আমাদেরকেই বলবে, আমরা তাদের সমর্থন দেবো। সুতরাং আওয়ামী লীগের আমাদের সমর্থন নেই, সমর্থন কামনাও করে না। আমি আজ একটি পত্রিকায় দেখেছি, সাদিক আব্দুল্লাহ বলেছেন ওনারা যদি আসেন তাহলে ওয়েলকাম, না আসলে কোনও সমস্যা নেই। আমি সবাইকে বলবো সমর্থনের বিষয়টি একটি গুজব। জনগণকে বলবো এ কথায় কান দেওয়ার দরকার নেই। আমরা মাঠে আছি, গণসংযোগ করছি এবং সব মানুষের একটি প্রত্যাশা আমি যেন মাঠে থাকি।’

জাপার প্রার্থী বলেন, ‘সমর্থনের বিষয়ে পার্টির চেয়ারম্যান যদি ঘোষণা দেয়, আমার কাছে আসে, তখন আমি দেখবো। পার্টির চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছিলো। উনি বলেছিলেন আমি একজনকে পাঠাবো, তার নির্দেশনা মতো কাজ করো। তার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা বলেছি, তিনি বলেছেন তোমার মতো তুমি কাজ করো।’

এদিকে জাপার বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মর্তুজা আবেদিন বলেছেন, ‘চেয়ারম্যানের নির্দেশনা আমরা পেয়েছি। এরপর মহানগরের নেতারা বৈঠকও করেছি। সেই হিসেবে মহানগরের নেতারা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কাজ করবে। যদি ইকবাল হোসেন তাপন চেয়ারম্যানের নির্দেশনার পরও প্রচারণা চালিয়ে থাকেন সেটা তার বিষয়।’

আরও পড়ুন- 

আ.লীগ প্রার্থীকে এরশাদের সমর্থনের বিষয়ে জানেন না জাপা’র তাপস

বিসিসি নির্বাচনে আ. লীগের প্রার্থীকে এরশাদের সমর্থন

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান