৩৯ বোতল ফেনসিডিলসহ ফিজিওথেরাপিস্ট গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ১৫:২৯আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৫:৩৫

মিজানুর রহমান শাওন বগুড়ায় ৩৯ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান শাওন (৩৫) নামে এক ফিজিওথেরাপিস্টকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘ক’ সার্কেলের সদস্যরা তাকে শেরপুর উপজেলার গাড়িদহ মাদ্রাসাপাড়ার বাসা থেকে গ্রেফতার করেন। এ ব্যাপারে ইন্সপেক্টর শাহ জালাল মামুন শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

মিজানুর রহমান শাওন রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও বগুড়ার শেরপুরের টাউন কলোনী এলাকার মৃত শামসুল করিমের জামাতা। তিনি ডাক্তার পরিচয়ে বাড়িতেই ফিজিওথেরাপি দিয়ে থাকেন। শুক্রবার সকালে গোপনে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা শেরপুরের মাদ্রাসাপাড়ার বাসায় অভিযান চালান। ঘরে বাজারের ব্যাগ থেকে ৩৯ বোতল ফেনসিডিল ও ৬টি খালি বোতল উদ্ধার করা হয়। পরে মাদক রাখার অপরাধে মিজানুর রহমান শাওনকে গ্রেফতার করা হয়।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘ক’ সার্কেলের ইন্সপেক্টর শাহ জালাল মামুন জানান, ‘শাওন দাবি করেছেন তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা করেন। পরে সেখানে ইন্টার্নশিপও করেছেন। বর্তমানে বাড়িতে চিকিৎসা দিয়ে থাকেন। বাড়তি আয়ের জন্য রাজশাহীর বাঘা থেকে ফেনসিডিল এনে বিক্রি করেন।’

শেরপুর থানার ডিউটি অফিসার এসআই সবুজ ইসলাম জানান, মামলা দায়েরের পর আসামিকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম