ফেসবুকে গুজব: রাজশাহীতে দুই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১৪:৪৭আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:৫৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এমন তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর কথা উল্লেখ করে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। বোয়লিয়া থানায় দায়ের করা অভিযোগ দুটির বাদী রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম। দুটি অভিযোগের একটিতে আসামি জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা শাখার সভাপতি হাসান আল বাকের মেসাল এবং অপর অভিযোগের আসামি বদিউজ্জামান সাহেদ।

অভিযোগের বিবরণে জানানো হয়, ২৬ জুলাই বিকাল আনুমানিক ৬টার দিকে বদিউজ্জামান সাহেদ তার ফেসবুক আইডিতে ‘দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার প্রহসনের প্রতিশ্রুতির নমুনা’ শিরোনামে ‘রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের পায়ে গুলি করেছে পুলিশ’ লিখে স্ট্যাটাস দেয়। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা পৌরসভা শাখার সভাপতি হাসান আল বাকের মেসাল তার ফেসবুক আইডিতে ‘মানবতা আজ মৃত, হিংস্রতা আজ উল্লাসে মেতেছে...ধিক্কার এই স্বৈরশাসকের শাসনের.. রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের পায়ে গুলি করেছে পুলিশ...’ লিখে তার ফেসবুক আইডিতে মোসাদ্দেক হোসেন বুলবুলে একটি ছবিসহ স্ট্যাটাস দিয়ে অপপ্রচার এবং গুজব ছড়ান।

এই অভিযোগে সাক্ষী করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য এসএম কামাল হোসেন এবং মনিরুজ্জামান শেখ রাহুলকে। থানায় অভিযোগে বলা হয়, এই দুই সাক্ষী ফেসবুকে এই স্ট্যাটাস দেখে বাদীকে বিষয়টি জানান। এতে বাদী চরমভাবে মর্মাহত হন এবং তার অনুভূতিতে আঘাত লাগে।

তিনি অভিযোগ করেছেন, ‘মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগ নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনও একজন মেয়র প্রার্থী। মিথ্যা স্ট্যাটাস আপলোড করে সরকার দলীয় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে রাজশাহী সিটি করপোরেশনের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত করেছে।’

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘আমরা অভিযোগ দুটি পেয়েছি। মামলা হিসেবে রেকর্ড হবে কিনা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন- 

রাজশাহীতে বিকাশের মাধ্যমে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

রাজশাহীর রাস্তায় বিজিবি-র‍্যাব

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম