ছাতকে ট্রাকের ধাক্কায় ৩ অটোযাত্রী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১৮:১২আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৮:৩২

ধুমড়ে-মুচড়ে যাওয়া অটো (ছবি- প্রতিনিধি)

সুনামগঞ্জের ছাতকে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শনিবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার পুলের মুখ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহত তিন ব্যক্তি হলেন– ছাতক উপজেলার মজমিল্ল হোসেন (৫৫) ও শামছুল ইসলাম (৪৩) রফিকুল (২৯)। আহত তিন জন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, আজ (শনিবার) বেলা ৩টার দিকে পুলের মুখ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি দ্রুতগতির ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছয় জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি