সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে পদযাত্রা

বরিশাল প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ২০:১৫আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২০:২৩

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মানববন্ধন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবিতে নগরীতে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা ও মহানগর কমিটি এ কর্মসূচি পালন করেছে। এ সময় ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে নগরীর প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। সুজন- এর বরিশাল জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সুজনের জেলা শাখার সম্পাদক রনজিৎ দত্ত, মহানগর সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, আসন্ন সিটি নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি নগরবাসীর সুবিধার জন্য নগর ভবনকে জনপ্রনিধিত্বমূলক ভবন হিসেবে গড়ে তুলবেন।
মানববন্ধনে খাল ও জলাশয় মুক্ত রাখা, ড্রেনেজ ব্যবস্থা সচল, নগরকে বর্জ্যমুক্ত, নিরাপদ পানি সরবরাহ, নারী ও শিশু বান্ধব নগরী গড়ে তোলাসহ ১৬টি দাবি উপস্থাপন করা হয়। পরে একটি পদযাত্রা নিয়ে তারা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম