নড়াইলে মানহানির মামলায় খালেদার জামিন শুনানি ২ আগস্ট

নড়াইল প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ০৬:৩৪আপডেট : ৩০ জুলাই ২০১৮, ০৬:৪৭

খালেদা জিয়া (ফাইল ছবি)

স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বির্তকিত বক্তব্য দেওয়ার অভিযোগে নড়াইলের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দায়ের হওয়া মানহানি মামলায় জামিন শুনানি আগামী ২ আগস্ট ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে রবিবার (২৯ জুলাই) বিকালে জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার।

এর আগে গত ১৭ জুলাই দুপুরে সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। গত ২ জুলাই খালেদা জিয়ার পক্ষে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত ১৭ জুলাই আদেশের দিন ধার্য করেন।

এদিকে, গত ৫ জুন জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হলেও ‘নট মেইনটেনবেল বা সমর্থনীয় নয়’ উল্লেখ করে আবেদন নামঞ্জুর করেন আদালত।

এ ছাড়া, গত ১৬ এপ্রিল নড়াইলে খালেদা জিয়ার জামিন আবেদন করা হলে পরবর্তী দিন ৮ মে শুনানির জন্য ধার্য করেন আদালত। এরপর ৮ মে জামিন মঞ্জুর, না-মঞ্জুর কোনোটাই হয়নি বলে জানান খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ মামলাটি ‘নট প্রেসড রিজেকটেড’ (উপস্থাপিত হয়নি) বলে খারিজ করে দেন। গত ২৮ মে আদালত বলেন, ‘মামলাটি ওই আদালতে (নিম্ন আদালত) শুনানি করে আসুন।’

এ প্রেক্ষিতে খালেদা জিয়ার মামলার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ৩০ মে নড়াইলে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে ৫ জুন শুনানির দিন ধার্য হয়। গত ৫ জুনের শুনানিতে আদালত ‘নট মেইনটেনবেল বা সমর্থনীয় নয়’ উল্লেখ করে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন। এ ছাড়া, একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’ তার এই বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। পরে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দুপুরে নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম নড়াইল সদর আমলী আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান