ভোট দিলেন রাবি ভিসি-প্রোভিসিরা

রাবি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ১১:০১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১১:০৭

ভোট দিচ্ছেন রাবি ভিসি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আব্দুস সোবহান। সোমবার (৩০ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে তিনি রাবি স্কুল অ্যান্ড কলেজে তার ভোট দেন। একই সময়ে ভোট দেন সদ্য দায়িত্ব নেওয়া দ্বিতীয় প্রোভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোট দিচ্ছেন। এমন শান্তিপূর্ণ নির্বাচন আর হয় না।’ ভোট দিচ্ছেন রাবি ভিসি

এর আগে একই কেন্দ্র সকাল ৯টার দিকে ভোট দেন আরেক প্রোভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট শান্তিপূর্ণ হচ্ছে। ভোটের পরিবেশ এবং ভোটারদের উপস্থিতি দেখে মনে হচ্ছে নৌকার জয় হবেই।’

৩০ নম্বর ওয়র্ডের আংশিক নিয়ে রাবি স্কুল কেন্দ্রে ভোট চলছে। যেখানে ১৮৫১ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন- তিন সিটিতেই ভোটার উপস্থিতি বাড়ছে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি