শুরুতেই সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করবো: সাদিক

গোপালগঞ্জ ও বরিশাল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ০৮:৪৭আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৯:৫০

জাতির জনকের দোয়া করেন সাদিক আবদুল্লাহসহ বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘বরিশাল নগরীর সুবিধাবঞ্চিত যে সব নাগরিক আছে তাদের নিয়ে আমি প্রথমে কাজ করবো। ধাপে ধাপে নগরীর উন্নয়ন করা হবে। বরিশাল সিটি করপোরেশনকে দুর্নীতি ও মাদকমুক্ত করা হবে।’

এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আশিক চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, নব-নির্বাচিত কাউন্সিলরগনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

নগরবাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি সাদিক আব্দুল্লাহর

পুলিশের 'লাথি ও মারধরে' সরোয়ারের কর্মসূচি পণ্ড

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান