‘আ.লীগের আমলে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে জাতি’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ২০:১০আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২০:২১

বক্তব্য রাখছেন– মাহবুবে আলম (ছবি- প্রতিনিধি)

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে জাতি বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে। বঙ্গবন্ধু হত্যা, মানবতাবিরোধী অপরাধী, গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মামলার বিচার আওয়ামী লীগের আমলে হয়েছে।’

শনিবার (৪ আগস্ট) বিকালে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, ’১৫ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহেনা বাংলাদেশে থাকলে তাদেরও হত্যা করা হতো। দেশে ফিরে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিরুদ্ধে একটি এজাহারও দায়ের করতে পারেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে।’

হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ ফকির, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ খান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম