ছাত্রদের দাবিগুলো সময়োপযোগী হওয়ায় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১৪:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৫:৩৪

যশোর প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শন করছেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন সময়োপযোগী ছিল। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবিগুলো মেনে দ্রুত কার্যকর করার ব্যবস্থা নিয়েছেন। তাদের অনুরোধ করে ক্লাসে ফিরে যাওয়ারও ব্যবস্থা করেছেন।’ বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে যশোর প্রেসক্লাবের তৃতীয় ও চতুর্থতলার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলস কাজ করে চলেছে। একটি মহল এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে।’

কাজী নাবিল আরও বলেন, ‘ঢাকায় আন্দোলন চলাকালে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এটি খুবই দুঃখজনক। সংবাদপত্রের মানুষ হিসেবে আমাদেরও কষ্ট লেগেছে। তবে, সরকার হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থাও নিয়েছে। আমাদের তথ্যমন্ত্রী এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন।’

প্রসঙ্গত, যশোর প্রেসক্লাবের তৃতীয় ও চতুর্থতলার অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়ন করছেন। তিনি উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে তা যেন ব্যবহার উপযোগী হয়, সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময়কালে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, প্রেসক্লাব সেক্রেটারি তৌহিদুর রহমান, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, আওয়ামী লীগ নেতা আবু মুসা মধু, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সৈয়দ মেহেদি হাসান, যুবলীগ নেতা মঈনুদ্দীন মিঠু, হাফিজুর রহমান, লুৎফুল কবীর বিজু, ফয়সাল খান, সাঈদ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এআর/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের