‘শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে’

চাঁদপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ১৬:২৯আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৬:৪২

কথা বলছেন মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (ছবি- প্রতিনিধি)

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীদের অনেককে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ‘চিহ্নিত অনুপ্রবেশকারীদের কয়েকজনকে ইতোমধ্যে আটক করেছি আমরা। বাকিদেরও আটক করা হবে।’

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনে পুলিশের নারী ব্যারাক, নতুন ফাঁড়ি ও পুলিশ লাইন জামে মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আটক অনুপ্রবেশকারীদের বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে; মামলা করা হয়েছে। একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

এসময় চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী