আশুলিয়ায় শিক্ষার্থীর ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এএসআই ক্লোজড

সাভার প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ১৭:৪৪আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:৫৮

ক্লোজড হওয়া এএসআই মামুন হোসেন (ছবি- প্রতিনিধি)

আশুলিয়ার নয়ারহাটে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) এক শিক্ষার্থীর ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আশুলিয়ার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন হোসেনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে তাকে আশুলিয়ার থানা থেকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল এ খবর নিশ্চিত করেন।



নিটা ও ঘটনার শিকার শিক্ষার্থী নোমান আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এএসআই মামুন হোসেনকে ক্লোজড করা হয়।
নোমান বলেন, ‘কয়েক দিন আগে আমি আমার ল্যাপটপ বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিই। বিজ্ঞাপন দেখে আমাকে মামুন হোসেন নামে একজন ফোন দিয়ে ল্যাপটপ কেনার আগ্রহের কথা জানান। পরে মামুনের কথা মতো আমি কোহিনুর বাসস্ট্যান্ড এলাকায় যাই। এর কিছুক্ষণ পর ৩ জনকে সঙ্গে নিয়ে মাইক্রেবাসযোগে সেখানে আসেন মামুন। এরপর মামুনসহ অন্যরা আমাকে ছাত্রশিবিরের কর্মী ও জঙ্গি বলে ভয় দেখান এবং আমার ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় আমার ফোন পেয়ে ঘটনাস্থলে আমার বন্ধু ও সহপাঠীরা ছুটে আসেন।’
তিনি আর বলেন, ‘আমার বন্ধু ও সহপাঠীরা ঘটনাস্থলে এলে অস্ত্র বের করে মামুন নিজেকে পুলিশ সদস্য ও বাকিদের তার সোর্স পরিচয় দিয়ে দুই জনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। এসময় আমার সহপাঠীরা রাজ্জাক খান নামে এক সোর্সকে আটক করে। এরও অনেক পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে রাজ্জাক খানকে আটক করে থানায় নিয়ে যায়।’ এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান নোমান।
ওসি আব্দুল আওয়াল বলেন, ‘ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়। এরপর এএসআই মামুনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের