হিলিতে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৭:২৪আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৪১

আটককৃত ৭ মাদক ব্যবসায়ী (ছবি- প্রতিনিধি)

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় পুলিশ। হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো– হিলির মনসাপুর গ্রামের মোহাম্মদের ছেলে মন্টু আহম্মেদ (৩৭), হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মজের আলীর ছেলে মাহাবুল ইসলাম (৩৫), মৃত লালচানের ছেলে আব্দুল কুদ্দুস (৩৯), নুর উদ্দিনের স্ত্রী চুমকি বেগম (৩৪), মৃত হারেজ মণ্ডলের ছেলে সোহাগ মণ্ডল (৩২), হিলির ইটাইবাওনা গ্রামের মোকছেদ আলীর ছেলে মাহারুল ইসলাম (৩৪), দিনাজপুর জেলা সদরের এনায়েতপুর গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৩৫)।

ওসি আব্দুল হাকিম আজাদ জানান, আজ (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় এক নারীসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ও ১১ বোতল এমকেডিল জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি