বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানাতে মোশতাক ও জিয়া এমন অপকর্ম নেই যা করেনি: শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৭:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৫০

গোপালগঞ্জে শেখ ফজলুল করিম সেলিম এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘৭৫-এর ১৫ আগস্ট মহান নেতা বঙ্গবন্ধুকেই নয়, আমাদের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাজনীতিকেও হত্যা করা হয়েছিল। বাংলাদেশকে একটি দ্বিতীয় পাকিস্তান বানানোর জন্য খুনি মোশতাক ও জিয়া এমন কোনও অপকর্ম নেই যা করেনি।’

আজ মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত আরইআরএমপি-২ প্রকল্পের গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের ২৮টি ইউনিয়নের ২৮০জন মহিলা কর্মীর মধ্যে সঞ্চয়ী অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  গোপালগঞ্জে শেখ ফজলুল করিম সেলিম এমপি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ২৮০ জন মহিলা কর্মীর প্রত্যেকের হাতে সঞ্চয়ী অর্থের ৭৫ হাজার টাকার চেক ও সনদ পত্র তুলে দেন।

আরও পড়ুন- ফজিলাতুন্নেছা ভবন নির্মাণে তিন কোটি টাকার অনুদান সেলিম ওসমানের

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের