ডোমারে ভিজিএফের ৮৮ বস্তা চাল আটক

নীলফামারী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ২৩:২৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২৩:২৯

ডোমারে ভিজিএফের ৮৮ বস্তা চাল আটক

নীলফামারীর ডোমারে ৮৮ বস্তা ভিজিএফ-এর চাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা চাল আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার ওই ইউনিয়নে ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়। এসময় অভিযোগ ওঠে, সংশ্লিষ্টরা দুস্থদের ওই চালের কিছু অংশ বিতরণ না করে কালোবাজারে বিক্রি করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আফজাল হোসেনের বাড়ি হতে ৫০ কেজি ওজনের ৪৬টি বস্তা ও ৩০ কেজি ওজনের ১৯টি বস্তাসহ মোট ৬৫ বস্তা, চাল ব্যবসায়ী তরিকুল ইসলাম বাবলুর গুদামে ৫০ কেজি ওজনের ৮টি, ৩০ কেজি ওজনের ৪টিসহ ১২টি ও মিরজাগঞ্জ গ্রামে সফিকুল ইসলামের ভাড়া গুদামে ৫০ কেজি ওজনের ৮ বস্তা ও ৩০ কেজি ওজনের ৬ বস্তাসহ ১৪ বস্তা চাল আটক করে এসব গুদাম সিলগালা করেন।

এ ব্যাপারে জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান আবুল হাসান বলেন, ‘চাল বিতরণ এখনও বাকি রয়েছে। সঠিক কত বস্তা চাল আছে তা বলা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘ইউনিয়নের ৩টি গুদাম ইউএনও সিলগালা করেছেন।’  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা বলেন, ‘ভিজিএফ কমিটি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই চাল আটক করা হয়।’ তিনি আরও বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি