বেনাপোলের মহিষাকুড়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রহমত আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
যশোর র্যাব-৬ এর কমান্ডার এ এসপি খোদাদাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (১৯ আগস্ট) বিকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের মহিষাকুড়া গ্রাম থেকে রহমতকে আটক করা হয়। সে ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। জানা যায়, বেনাপোলের মহিষাকুড়া গ্রামের রহমতের বাড়িতে অস্ত্র বেচাকেনার জন্য কয়েকজন যুবক একত্রিত হয়েছে। পরে র্যাব ওই গ্রামে অভিযান চালিয়ে রহমতকে একটি পিস্তল,একটি বন্দুক ও ৭ রাউন্ড গুলিসহ আটক করে।
যশোর র্যাব-৬ এর কমান্ডার এ এসপি খোদাদাদ হোসাইন বলেন, ‘আটক রহমত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় অস্ত্রসহ সোপর্দ করা হয়েছে।’








