মুহুরীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৬

ফেনী প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ০৬:২৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০৯:১১

মুহুরীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয় জন  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. মাহাবুব আলম এ খবর নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মুহুরীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ সাজেন্ট মাহাবুব আলম বলেন, ‘ভোর ৪টার দিকে গরুবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি