শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৮, ১৭:২৩আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৭:৪৯

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মিঠামইনে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়ার জেরে দুইপক্ষের সংঘর্ষে আক্তার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কাটখাল ইউনিয়নের চর কাটখাল গ্রামে এ ঘটনা ঘটে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমূল এ খবর নিশ্চিত করেন।

নিহত আক্তার কাটখাল ইউনিয়নের চরকাটখা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) চর কাটখাল গ্রামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় হক মিয়া বাড়ি ও হাশিম মিয়া বাড়ির শিশুরা। এদিন খেলা নিয়ে দুই বাড়ির শিশুদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ঝগড়া হয়। ঘটনা জানার পর দুই বাড়ির অভিভাবকরা ফুঁসতে থাকেন এবং মারামারির প্রস্তুতি নেন। আজ (শুক্রবার) দুপুরে দুই বাড়ির লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে হাশিম মিয়া পক্ষের আক্তার গুরুতর আহত হন। তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া, গুরুতর আহত একই পক্ষের জয়নালকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘খেলা নিয়ে ছোটদের ঝগড়ার ঘটনা মীমাংসা না করে বড়রা মারামারিতে লিপ্ত হয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে।’ তিনি আরও বলেন, ‘আর যেন কোনও সংঘর্ষ না হয়, সে চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। তবে ভেতরে ভেতরে উত্তেজনা রয়েছে।’

ওসি মো. আলিমূল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় মামলা হয়নি। নিহত আক্তার উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম