চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ১১:৪৩আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৩:৩৩

চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙা গ্রামের মাঠ থেকে চরমপন্থী দলের আঞ্চলিক নেতা আব্দুল বারী (৪৭) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুল বারী উপজেলার করিমপুর নতিপোতা গ্রামের পাচু শেখ এর ছেলে এবং চরমপন্থী দলের আঞ্চলিক নেতা। দামুড়হুদা থানার ওসি শুকুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার (২৫ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মাঠে আব্দুল বারী বেশ কয়েকজন চরমপন্থী সদস্য নিয়ে দল সংগঠিত করার জন্য মিটিং করছিল। এসময় তাদের নিজেদের মধ্যে কর্তৃত্ব নিয়ে বিরোধ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলি হয় এবং আব্দুল বারী নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।

দামুড়হুদা থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, নিহত আব্দুল বারীর নামে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। দীর্ঘদিন সে ভারতে আত্মগোপন করে ছিল। ঈদের আগে দেশে ফিরে দল সংগঠিত করার সময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম