চৌকা সীমান্তে অস্ত্র-গুলি ও জিহাদি বইসহ আটক দুই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৩:৫২আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৩:৫৯

চৌকা সীমান্তে অস্ত্র-গুলি ও জিহাদী বইসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের সাতরশিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০টি পেট্রোলবোমা ও ১০টি জিহাহি বই উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৯ আগস্ট) ভোর ৫টার  সময় এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া  গ্রামের মৃত সাত্তার বিশ্বাসের দুই ছেলে শওকাত আলী ও লোকমান হোসেন।  

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চৌকা বিওপি’র একটি দল ভোর ৫টার সময় সাতরশিয়া গ্রামের মৃত সাত্তার বিশ্বাসের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ওই বাড়ি থেকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়।

তিনি জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃতদের সঙ্গে উগ্রবাদী রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকতে পারে। অথবা এলাকার গ্রুপিং এর জের ধরে বিরোধী গ্রুপও তাদের ফাঁসিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

আরও পড়ুন- অস্ত্র-বিস্ফোরকসহ জেএমবি’র ৪ সদস্য আটক

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান