পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। রাজশাহী থেকে আসা ডুবুরি দলের প্রধান মো. নুরুন্নবী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ঈশ্বরদীর কলাম লেখক মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারুলের লাশ উদ্ধার করা হয়। এদিন বেলা ১টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান মহল্লার রফিকুল ইসলামের মেয়ে সাদিয়ার লাশ উদ্ধার করা হয়। এসময় দুর্ঘটনা কবলিত নৌকাটিও উদ্ধার করেন ডুবুরিরা।
এর আগে শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে উদ্ধার করা হয় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণির স্ত্রী মমতাজ পারভীন শিউলীর লাশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।
নৌকাডুবির ঘটনায় এখনও দুই জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন– ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি এবং ঈশ্বরদী আমবাগান এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস।
আরও পড়ুন–
পাবনার চলনবিলে নৌকাডুবি, নিখোঁজ ৫
বেড়াতে গিয়ে চলনবিলে নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৪








