নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নগরীর জামতলা তারা মসজিদ এলাকায় শাহাদাত হোসেন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানার পুলিশ শনিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় নিজ বাসা থেকে শাহাদাত হোসেনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শাহাদাত হোসেন ঢাকার সেগুনবাগিচা এলাকায় এজি অফিসের সিনিয়র অডিটরের পদ থেকে পাঁচ বছর আগে অবসর গ্রহণ করেন। জানা যায়, আর্থিক লেনদেন নিয়ে শাহাদাত হোসেনের পারিবারে অশান্তি চলে আসছিল।

পরিবারের লোকেরা জানায়, শনিবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়। তিন দিন আগে শাহাদাত হোসেন বন্দর থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। তখন ছিনতাকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। শাহাদাত হোসেনের শরীরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। প্রতিবেশীরা জানায়, শাহাদাত হোসেন মাঝে মাঝেই দুই-একদিনের জন্য নিখোঁজ হয়ে যেতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, শাহাদাত হোসেনকে হত্যা করার মতো প্রাথমিকভাবে কোনও আলামত পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হযেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম