পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০

সিরাজগঞ্জ পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে কমেলা বেগম নামে (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর নতুন পাড়া মহল্লা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ আজ বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত কমেলা বেগম শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর নতুন পাড়া মহল্লার আবু তাহের প্রামানিকের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কমেলা খাতুনের সঙ্গে একই মহল্লার বাতের মোল্লার ছেলে আব্দুর রউফ মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রউফ মোল্লা কমেলা বেগমকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। স্থানীয়রা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব জানান, ‘রউফ মোল্লা কমেলা খাতুনের কাছ থেকে ৩০ হাজার ধার নেয়। দীর্ঘদিন হয়ে গেলেও পাওনা টাকা পরিশোধ করেনি রউফ মোল্লা। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে কমেলা খাতুনকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে রউফ মোল্লা পালিয়ে যায়।’

আরও পড়ুন- কলেজছাত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে অভি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম