টেকনাফে ২৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০

টেকনাফে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের আড়িয়া খাল এবং হাড়িয়াখালী লবণ মাঠে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২৭ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান কক্সবাজারে টেকনাফে নিয়ে আসা হয়েছে, এমন গোপন সংবাদের খবর পেয়ে শনিবার ভোরে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বিজিবির একটি দল টেকনাফের নাজিরপাড়া আড়িয়াখাল এলাকায় অভিযান চালায়। এসময় ৮ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে পাচারকারিরা পালিয়ে যায়।

একই দিন টেকনাফের সাবরাংয়ের হাড়িয়াখালী লবণ মাঠে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে এই দুই অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জানতে চাইলে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, ‘শনিবার ভোরে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা  হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊদ্ধর্তন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।’

আরও পড়ুন- কিছুতেই যেন কাটছে না রোহিঙ্গাদের দুর্ভোগ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি