ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯

গাজীপুর ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় শ্রীপুর পৌরসভার কেওয়া (বকুলতলা) গ্রামের জালাল উদ্দিনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৫৫) ও তার ছেলে সেলিম মিয়া (২০)।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, আনোয়ার হোসেন প্রায় তিন বছর আগে কাজের সন্ধানে নেত্রকোনা থেকে সপরিবারে গাজীপুরের শ্রীপুরে আসেন। তারা পৌরসভার কেওয়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িত ভাড়া নিয়ে বসবাস করছিলেন। আনোয়ার হোসেন এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মা এবং ছেলে স্থানীয় নাকিব স্পিনিং মিলে শ্রমিকের চাকুরি নেন। বৃহস্পতিবার সকালে ছেলে সেলিম মিয়া ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মা সেলিনা আক্তার ছেলেকে বাঁচাতে হাত ধরে টান দিলে মা-ছেলে উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মোস্তাফিজুর রহমান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি