ধূমপানে উদ্বুদ্ধকরণের দায়ে সিগারেট কোম্পানির কর্মকর্তার দণ্ড

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২

জব্দ স্টিকার ও লিফলেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ধূমপানে উদ্বুদ্ধকরণে প্রচারণার দায়ে জামালপুর শহরে মো. সোহেল নামে সিগারেট কোম্পানির এক কর্মকর্তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক এ দণ্ডাদেশ দেন। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আমিন অ্যান্ড কোম্পানির জেলা শাখার ব্যবস্থাপক সোহেল জামালপুর শহরে সিগারেট সরবরাহ করে থাকেন।

জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের বসাকপাড়া মোড়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের পরিবেশক আমিন অ্যান্ড কোম্পানির কার্যালয়ে অভিযান চালান। এসময় পাঁচ কার্টুন স্টিকার ও লিফলেট জব্দ করা হয়। আটক করা হয় প্রতিষ্ঠানটির জেলা শাখার ব্যবস্থাপক সোহেলকে। পরে ভ্রাম্যমাণ আদালত ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে সোহেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধের পর তাকে জামালপুর কারাগারে পাঠানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই জব্দ স্টিকার ও লিফলেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম