নন্দীগ্রামে গোপন বৈঠককালে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

বগুড়া প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২

আটক

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিজরুল এলাকায় এ অভিযান চালানো হয়।

নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের দাবি, গোপন বৈঠককালে পাঁচটি ককটেল ও কিছু জিহাদি বইসহ জামায়াতের ওই ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

আটককৃত জামায়াতের নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি। বিকাল ৫টা পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ মামলাও দায়ের করেনি।

ওসি নাসির উদ্দিন বলেন, ‘বিজরুল এলাকায় উপজেলা জামায়াতের আমির আনারুল ইসলামের বাড়িতে নাশকতার গোপন বৈঠক চলছে –এমন এক খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশ ও নন্দীগ্রাম থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এসময় আনারুল ইসলামসহ জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। একইসঙ্গে ওই বাড়ি থেকে ৫টি তাজা ককটেল, কিছু জিহাদি বই ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম