তৃণমূলের জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৭

তৃণমূলের জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ের জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘মনোনয়নের ক্ষেত্রে নবীন ও প্রবীণের মধ্যে সমন্বয় করা হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের কর্মদক্ষতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১৯৯৬-এর পর পাঁচ বছর ও ২০০৯ সালের সরকার গঠনের পর আমরা দেখেছি দেশের আমূল পরিবর্তন। এ ধরনের অর্থনৈতিক, সামাজিক অবকাঠামো পরিবর্তনের কোনও দিক নির্দেশনা অতীতের কোনও সরকার দিতে পারেনি। তারা এসেছেন গতানুগতিকভাবে দেশ পরিচালনা করেছেন। এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দরকার।’ দেশের উন্নয়নের কথা ভেবে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

কলেজ অধ্যক্ষ আবদুল হাইয়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, প্রাণিসম্পদ অধিদফতরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদার, বিসিএস লাইফস্টক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহবুব আলম, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এসএম নজরুল ইসলাম, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লাসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়।

/এমএএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের