গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ঝগড়া, দেখতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

নওগাঁ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৭

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ঝগড়া, দেখতে গিয়ে যুবক গুলিবিদ্ধ নওগাঁয় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট কলহ দেখতে গিয়ে মামুনুর রশিদ (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের চকবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মামুনুর রশিদের স্ত্রী আসমানী জানান, ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক জোর করে মনছুর আলীর ছেলে মজনুর একটি গাছের ডাল কাটছিল। মজনু ডাল কাটতে বাধা দেয়। এসময় ওমর ফারুক ও মজনুর মধ্যে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সেখানে উৎসুক গ্রামবাসীর ভিড় জমে যায়। মারামারির এক পর্যায়ে ওমর ফারুক তার অবৈধ পিস্তল দিয়ে মজনুকে লক্ষ করে গুলি ছোঁড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে উপস্থিত মামুনুর রশিদের ঘাড়ে বিদ্ধ হয়। এতে মামুনুর রশিদ মারাত্মকভাবে আহত হন। গ্রামবাসী সঙ্গে সঙ্গে মামুনুরকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জের ধরে গুলির ঘটনাটি ঘটে। এতে সেখানে উপস্থিত মামুনুর রশিদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে পুলিশ অবৈধ পিস্তলসহ ওমর ফারুককে হাতেনাতে গ্রেফতার করেছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য বাবু নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে মামলা হবে বলে জানান পুলিশ সুপার।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের