প্রেমের ফাঁদে ফেলে টাঙ্গাইল থেকে কিশোরীকে এনে সিলেটে হত্যা, 'ঘাতক' গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬

গ্রেফতার শফিক মিয়া টাঙ্গাইল থেকে রুমি আক্তার (১৬) নামে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে সিলেটের বিশ্বনাথে এনে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক সন্দেহে শফিক মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।

গ্রেফতারকৃত শফিক বিশ্বনাথের রামচন্দ্রপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান।

এসপি জানান, ‘গত ১০ সেপ্টেম্বর বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে রাস্তার পাশের একটি বাড়ি থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে এ হত্যারহস্য উদঘাটন করা হয়।’

তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি ছিল ওই জেলার মির্জাপুর থানার আতাউর রহমানের মেয়ে রুমি আক্তার। একই হাসপাতালে শফিকের শাশুড়িও চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাদের পরিচয় হয়। শফিক এর আগে আরও চারটি বিয়ে করেছে। হাসপাতালে পরিচয়ের সূত্র ধরে প্রেমের অভিনয় করে রুমিকে সিলেটে নিয়ে আসে শফিক। এরপর তাকে ধর্ষণ ও হত্যা করে।’ বিশ্বনাথ থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলারও পলাতক আসামি শফিক।

আগামীকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) শফিককে আদালতে হাজির করা হবে। এ সময় পুলিশ তার রিমান্ডের আবেদন জানাবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের