নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০২

বাসচাপা নড়াইলে বাসের ধাক্কায় আকাশ শেখ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার সীমাখালী-লস্করপুর এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আকাশ মোটরসাইকেলে নড়াইল থেকে কালিয়ায় যাচ্ছিলেন। এ সময় সীমাখালী-লস্করপুর এলাকার বাইপাস সড়কে খুলনা থেকে ছেড়ে আসা কালনাগামী দ্রুতগামী একটি এক্সপ্রেস বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। পুলিশ বাসটি জব্দ করলেও চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান