বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০১

বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া থেকে সৈয়দ আহমদ কলেজ স্টেশনের মাঝামাঝি মধ্য দীঘলকান্দি এলাকায় চকচকিয়া রেলসেতুর একটি পিলার দেবে গেছে। এতে বগুড়া, ঢাকাসহ বিভিন্ন জেলার সঙ্গে উত্তরের লালমনিরহাট, দিনাজপুরসহ কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে দুটি ও সান্তাহার জংশন স্টেশনে একটি দুরপাল্লার ট্রেন আটকে আছে। কখন সেতুর মেরামত কাজ শেষ হবে তা রেলের প্রকৌশল বিভাগ নিশ্চিত করে বলতে পারছে না। তবে সন্ধ্যা ৭টার মধ্যে মেরামত সম্ভব হবে বলে এক কর্মকর্তা দাবি করেছেন। বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

রেলের বামনডাঙ্গার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, প্রবল স্রোতের কারণে মাটি সরে যাওয়ায় সোনাতলা উপজেলার মধ্য দীঘলকান্দির চকচকিয়া এলাকায় ৩৫ নম্বর রেলসেতুর ২ নম্বর পিলার দেবে গেছে। এতে শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোয়া ১১টার দিকে ঘটনাস্থলের কাছে দিনাজপুর ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস এবং সোয়া ১টায় সোনাতলা স্টেশনে লালমনিরহাট ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও সান্তাহার জংশনে ঢাকা ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস আটকে আছে। বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বগুড়া রেলের প্রকৌশল শাখার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আসলাম হোসেন বিকাল ৩টার দিকে জানান, বেলা ১১টা থেকে মেরামত কাজ শুরু হয়েছে। তিনি বগুড়া স্টেশনে সেতুর মালামাল নিয়ে অপেক্ষা করছেন। সান্তাহার থেকে ইঞ্জিন এলে বিকাল ৫টা নাগাদ মালগুলো নিয়ে ঘটনাস্থলে যাবেন। এরপর মেরামত করতে আরও কমপক্ষে ২ ঘণ্টা সময় লাগবে। অর্থাৎ সন্ধ্যা ৭টার আগে সেতুর পিলার মেরামত কাজ শেষ হবে না। এতে প্রায় ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকবে। এতে দুটি আন্তঃনগর দোলনচাঁপা ও লালমনি এক্সপ্রেস এবং দুটি লোকাল ট্রেন চলাচল বিঘ্নিত হবে।

বগুড়ার স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, ৭-৮ ঘণ্টায় বিভিন্ন রুটের ৮-১০টি ট্রেন চলাচল বন্ধ থাকবে। এদিকে সেতুর পিলার দেবে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনে থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের