রাজবাড়ীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

আব্দুর রহমান (ছবি- প্রতিনিধি)

রাজবাড়ীতে পুকুরে গোসলে নেমে আব্দুর রহমান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের সজ্জনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ শিকদার এ খবর জানান।

আব্দুর রহমান সজ্জনকান্দা এলাকার আব্দুর রবের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামার পর মাঝপুকুরে গিয়ে আব্দুর রহমান তলিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ডা. পলাশ শিকদার জানান, আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের