জল্লা ইউপির চেয়ারম্যান হত্যা: আরও ৩ আসামি কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৮

বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হুসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলো– উজিরপুরের বিলগাববাড়ি এলাকার রমনী জয়ধর, মোল্লা পাড়ার দিলীপ চৌধুরী ও ইন্দুরকানি গ্রামের খোকন বাড়ৈ।

এর আগে ২৩ সেপ্টেম্বর চার আসামিকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে বিশ্বজিৎ হালদার নান্টু হত্যাকাণ্ডের ঘটনায় সাত জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে হরশিত রায় এবং আইয়ুব আলী ফরাজী নামে দুই আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে পুলিশ। এ নিয়ে শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

গত ২১ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে জল্লা ইউনিয়নের কারফা বাজারের দিশারী বস্ত্রালয়ে অবস্থানকালে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় মামলার নিহার হালদার ও অভিতাভ নামে দুই ব্যক্তি বিশ্বজিৎকে উদ্ধারে এগিয়ে আসলে তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়।

এ ঘটনার পরদিন ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন নান্টুর বাবা মুক্তিযোদ্ধা সুকলাল হালদার।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান