মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৬

লাশ উদ্ধার চুয়াডাঙ্গা থেকে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ মেহেদী হাসান (১৯ সেপ্টেম্বর) নামে এক স্কুলছাত্রের গলিত লাশ পর মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মাঝহাট গ্রাম সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মেহেদী হাসান চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের ইসলামপাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে এবং ঢাকা আশুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে মেহেদী হাসান বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে যায় আলমডাঙ্গা মুন্সীগঞ্জ পশুহাট এলাকায়। এরপর মেহেদী হাসান মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামলে সে নিখোঁজ হয়।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী মাঝহাট গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান