‘বাংলাদেশ যে উন্নয়নের পথে হাঁটছে, সে পথ যেন নিস্তব্ধ না হয়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২০

‘বাংলাদেশ যে উন্নয়নের পথে হাঁটছে, সে পথ যেন নিস্তব্ধ না হয়’

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘উন্নয়নের যে পথে আমরা হাঁটছি, সে পথ যেন গন্তব্যে গিয়ে শেষ হয়। আর সেই গন্তব্য হলো ২০৪১ সাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রার পথে হাঁটছে, সে পথ যেন নিস্তব্ধ না হয়। তাই আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’ 

শনিবার (২৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে এ মোনেম মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।  

এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরকার আপনাদের বেতন বাড়িয়েছে, নতুর ভবন দিয়েছে। এর বিনিময়ে আমরা আপনাদের ভোট চাই না, আমরা চাই বিদ্যালয়ের ভালো ফলাফল।’ এসময় তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার জন্য দোয়া চান।

উদ্বোধন শেষে আয়োজিত সভায় রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদত খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি