টাঙ্গাইলে ছাত্তার শপিংমলে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৩

অগ্নিকাণ্ড টাঙ্গাইল প্রেসক্লাব কমপ্লেক্সের দোতলায় অবস্থিত ছাত্তার শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মালিকপক্ষের দাবি, এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টাঙ্গাইল ও বাসাইল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ছাত্তার শপিংমলের ম্যানেজার শাহিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত রাতে শপিংমলটি তালাবদ্ধ করে কর্মচারীরা চলে যায়। পরদিন খোলার আগেই সকাল সাড়ে ৮টার দিকে জানতে পারি শপিংমলে আগুন লেগেছে। এ ঘটনায় শপিংমলের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মিজানুর রহমান নামে ফায়ার সার্ভিসের একজন ফায়ারম্যান আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের