শিশু ধর্ষণ চেষ্টা, দুই সন্তানের জনককে পিটুনি

যশোর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ০১:৩৪আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০৩:৩৩

যশোর যশোরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আব্দুর রশিদ (৩৮) নামে একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মণিরামপুর উপজেলার কোনাকোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে এই প্রতিবেদন লেখার সময় ঘটনার ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে স্কুলের পাশে আব্দুর রশিদের বাড়িতে পানি খেতে যায় শিশুটি। বাড়িতে ওই সময় কেউ না থাকার সুবাদে আব্দুর রশিদ শিশুটিকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের নারীরা ঘরটি ঘিরে ফেলেন। কিন্তু এরইমধ্যে দরজা খুলে পালিয়ে যায় আব্দুর রশিদ।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আব্দুর রশিদকে খুঁজতে থাকে। পরে দুপুরে কোনাকোলা বাজারে তাকে খুঁজে পায় লোকজন। এরপর পিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই খাইরুল বাসার বলেন, ‘এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। শিশুটি আমাদের হেফাজতে আছে। মঙ্গলবার সকালে জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে হাজির করা হবে।’

আব্দুর রশিদ কোনাকোলা গ্রামের মৃত রজব আলীর ছেলে। সে দুই সন্তানের জনক। 

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম