কুষ্টিয়ায় জমির বিরোধের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৮:২৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৮:৩৬

সংঘর্ষ

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে মিজান মালিথা (৪৬) নামে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার শশীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিজান উপজেলার শশীধরপুর গ্রামের মৃত আবুল হোসেন মালিথার ছেলে। আহতদের মধ্যে শুকুর মালিথা (৪০), সম্রাগ মালিথা (৩৫), সীমাজুল (৩৩), ইমাদুল (৩০), মিরাজ (৩৫), সাবু (৩০) ও অন্তরকে (২৮) কুষ্টিয়া হাসপাতালে এবং সজিবকে (২৫) দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শশীধরপুর গ্রামের আবু আফফান ও গনির সঙ্গে একই গ্রামের মিজানের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষে অন্তত ৯ জন জন হন। আহতদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান।

ওসি শাহ দারা খান বলেন, ‘জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে মিজান নামে একজন মারা যায় এবং আহত হয় অন্তত ৮ জন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম