মধুপুর বন থেকে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ২৩:৫২আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২৩:৫৮

মধুপুর বন থেকে অপহরণকারী চক্রের তিন নারী সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে জামালপুরের র‌্যাব-১৪-এর একটি দল টাঙ্গাইলের মধুপুর বন থেকে অপহরণকারী চক্রের তিন নারী সদস্যসহ ছয় জনকে গ্রেফতার করেছে জামালপুরের র‌্যাব-১৪-এর একটি দল। শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব- ১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান,দীর্ঘদিন থেকে একটি অপহরণকারী চক্র কৌশলে বিভিন্ন মানুষকে অপহরণ করে মধুপুর বনে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল। এমন অভিযোগ পেয়ে শুক্রবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের র‌্যাবের একটি দল মধুপুর বনে অভিযান চালিয়ে পারভিন আক্তার (২০), লাকী আক্তার (২২), মাসুদ ফকির (৩৫), কাশেম ফকির (৩০), শফিক শেখ (৪০), রাশিদা বেগম (৩৫) নামে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তারা বিভিন্ন কৌশলে ভিকটিমদের অপহরণ করে মধুপুর বনের মধ্যে আটকে রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মারপিট করে মুক্তিপণ আদায় করত।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের