অর্থ আত্মসাৎ মামলায় আসলাম চৌধুরীর স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ অক্টোবর ২০১৮, ১৯:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২০:৪৯

চট্টগ্রাম অর্থ আত্মসাৎ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্ত্রী জমিলা নাজনীন মওলাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালত। সোমবার (০৮ অক্টোবর) মহানগর বিশেষ জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিনে ছিলেন জমিলা। চার্জশিট দাখিলের পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার এজাহার থেকে জানা যায়, সাউথ ইস্ট ব্যাংকের হালিশহর শাখা থেকে ঋণ নিয়ে ১৩৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ২৮৮ টাকা আত্মসাৎ করে বিএনপি নেতা আসলাম চৌধুরীর পরিবার। এ ঘটনায় ২০০৮ সালে বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার স্ত্রী জমিলা নাজনীন মওলাসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন মৃধা। সম্প্রতি ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সাউথ ইস্ট ব্যাংকের দুই কর্মকর্তা মাহবুবুর রহমান সাব্বির ও মাহবুবুল আলমকে বাদ দেওয়া হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের