ফেনীতে শতাধিক শিবির নেতাকর্মী আটক

ফেনী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ২০:২৫আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২০:২৫

আটক ফেনীতে গোপন বৈঠক চলাকালে শিবিরের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। তাদের বেশিরভাগ বয়সে তরুণ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি- জামায়াত-শিবিরের নেতাদের নির্দেশে নাশকতার পরিকল্পনা নিয়ে তারা ওই ভবনে জড়ো হয়েছিল। পুলিশের এ দাবি নাকচ করে আটক তুরুণরা দাবি করেছে, টিএনসি বাংলাদেশ লি. নামের একটি কোম্পানির সেলিব্রেশন প্রোগ্রামে যোগ দিতে সেখানে জড়ো হয়েছিল তারা। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আটকৃতরা নাকশতার পরিকল্পনা নিয়ে ওই স্থানে সমাবেত হয়েছে। তারা জামায়াত-শিবিরের কর্মী বলেও বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

তবে আটক তরুণরা কোথায়, কী ধরনের নাশকতার পরিকল্পনা করছিল এবিষয়ে জানতে চাইলে ওসি বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম