‘বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়তে বদ্ধপরিকর সরকার’

রাজশাহী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ২১:০৬আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২১:২১

বক্তব্য রাখছেন শাহরিয়ার আলম (ছবি– প্রতিনিধি)

বর্তমান সরকার বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণহীন সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

বুধবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের সরকার বাংলাদেশকে জ্ঞানের আলোয় সু-শিক্ষিত দেশ হিসাবে গড়ে তুলতে চায়। কারণ দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নাই। এমন এক সময় ছিল, যখন ক্ষুধা নিয়ে স্কুলে যেতো শিক্ষার্থীরা। কিন্তু এখন কোনও শিক্ষার্থীকে আর ক্ষুধা নিয়ে স্কুলে যেতে হয় না। আমাদের সরকার ইতোমধ্যে এই দেশকে ক্ষুধামুক্ত ও দরিদ্রমুক্ত করে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যাতে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই চিন্তা-চেতনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বিরোধীদলসহ বাংলাদেশের প্রতিটি মানুষ স্বীকার করে গত ১০ বছরে বর্তমান সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সততার রাজনীতি করে। ধোঁকাবাজি করে মেহনতি মানুষকে ঠকাতে চায় না।’

শাহরিয়ার আলম বলেন, ‘প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে একটি স্কুল স্থাপন করা হচ্ছে আমার নির্বাচনি এলাকা চারঘাট উপজেলায়। এ ছাড়া, চারঘাট-বাঘায় দুইশ’ স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক শিক্ষা লাভ করতে পারে। সরকার শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়; মসজিদ, মাদ্রাসা, মন্দির, গোরস্থান, নদী খনন, রাস্তা নির্মাণ ও বিদ্যুতায়নসহ সবক্ষেত্রে চোখে পরার মতো উন্নয়ন করেছে।’

মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শহ্ দৌলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শহীদ, আড়ানী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম ও সাবেক ছাত্র নেতা আমজাদ হোসেন নবাব।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এককোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবনের (সম্প্রসারিত) উদ্বোধন করেন। এ ছাড়া, প্রতিমন্ত্রী তিন কোটি টাকা করে ছয় কোটি টাকা ব্যয়ে বাউসা এবং আড়ানী রুস্তমপুরে চার তলার দুইটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। তিনটি ভবনই শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে নির্মিত হবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম