উপহার সিনেমা হল রক্ষায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

রাজশাহী প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০৬:৪৮আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৬:৫৯

উপহার সিনেমা হল রক্ষায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

রাজশাহী শহরের একমাত্র সিনেমা হল ‘উপহার’ বন্ধ করে দেওয়ার ঘোষণার প্রতিবাদে এবং হলটি রক্ষায় রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা ড. সাজ্জাদ বকুল, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি সুলতানুল ইসলাম টিপু এবং ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক এবং সিনেমাটোগ্রাফার ও অভিনেতা মাহমুদ হোসেন মাসুদ উপস্থিত থেকে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

জানা গেছে, রাজশাহী সিটি কপোরেশনের নতুন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশার কাছেও বৃহস্পতিবার স্মারকলিপি দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর থেকে ‘উপহার’ সিনেমা হল বন্ধ করে দেওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজশাহীর চলচ্চিত্র সংসদসমূহ, রাজশাহী ফিল্ম সোসাইটি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, বরেন্দ্র ফিল্ম সোসাইটি ও চিলড্রেন্স ফিল্ম সোসাইটির রাজশাহী শাখা, আন্দোলনে নামে। এসব চলচ্চিত্র সংসদের ব্যানারে গত ৭ অক্টোবর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন, ৮ অক্টোবর ‘উপহার’ হলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে রাজশাহীর সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম