বন্ধ হয়ে গেলো উপহার সিনেমা হল

রাজশাহী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৩:৫৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৪:০০

উপহার সিনেমা হল, রাজশাহী রাজশাহী মহানগরীর একমাত্র সিনেমা হলটি বন্ধ হয়ে গেলো। উপহার সিনেমা হলে আজ শুক্রবার (১২ অক্টোবর) থেকে কোনও সিনেমা দেখানো হবে না। বৃহস্পতিবার রাতে হলটিতে শেষবারের মতো প্রদর্শিত হয়েছে শাকিব খান, নুশরাত, সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’ সিনেমাটি। সিনেমা হলটি রক্ষার জন্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি দিয়েছে রাজশাহীর চলচ্চিত্র সংসদসমূহ। সিনেমা হলের সামনে স্থানীয়রা অবস্থান কর্মসূচিও পালন করেছেন।

রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন বলেন, ‘রাজশাহী মহানগরীর একমাত্র সিনেমা হলটিও থাকবে না, সেটা মেনে নেওয়া যায় না। একমাত্র হলটিকে রক্ষা করার জন্য মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। হলটি ব্যক্তি মালিকানায় হলেও রক্ষার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, ‘সিনেমা হল ভেঙে শুধু সিনেপ্লেক্স করা কোনও সমাধান নয়। সেখানে উচ্চবিত্ত পরিবারের লোকেরা সিনেমা দেখতে যাবে, সাধারণ মানুষ সেখানে যাবার সুযোগ পাবে না। তাই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে, কালচারাল কমপ্লেক্স হিসেবে প্রতি জেলায় একটি করে সিনেমা হল রাখতে হবে। সেখানে সিনেমা হল থাকবে নিচতলায়, উপরতলা থাকবে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য কালচারাল কমপ্লেক্স হিসেবে। সেখানে একটি সিনেপ্লেক্সও রাখা যেতে পারে। এটা সিটি করপোরেশন অধিগ্রহণ করেও করতে পারে। স্মারকলিপিতে এই দাবিগুলোও জানানো হয়েছে।’

এদিকে বৃহস্পতিবার বিকালে রাজশাহী সিনেমা দর্শক ফোরাম বৃষ্টি উপেক্ষা করে সিনেমা হলের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে। সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে হলটি বন্ধ না করার জন্য বক্তব্য রাখেন।

হলটির কর্মচারী সোহাগ আলী জানান, ‘বৃহস্পতিবার পর্যন্ত সিনেমা চলেছে। শুক্রবার থেকে হল বন্ধ। মালিক পক্ষ আমাদের এমনটিই জানিয়েছেন।’

আরও পড়ুন- রাজশাহীতে ‘উপহার’ সিনেমা হল বন্ধ ঘোষণা, প্রতিবাদে আন্দোলন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি