পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৬:২৭আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৬:২৮

কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে সাহাবুল ইসলাম (৪২) নামে এক জেলে নিখোঁজ হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর তার লাশ উদ্ধার হয়েছে। এরপর শুক্রবার (১২ অক্টোবর) সকালে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম ফজলুল হক কবিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এর আগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নিচে পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হলে রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের আমিরুল ইসলাম কবিরাজের ছেলে সাহাবুল ইসলাম ও তার চাচাত ভাই হামিদুল ইসলাম ছোট ডিঙ্গি নৌকায় চড়ে পদ্মা নদীতে মাছ ধরছিল। এসময় পদ্মা নদীর প্রবল স্রোত ও বাতাসের ঢেউয়ে নৌকাটি ডুবে গেলে হামিদুল ইসলাম সাঁতরিয়ে ডাঙ্গায় উঠলেও সাহাবুল ইসলাম নিখোঁজ রয়ে যায়। পরে রাত ১০টার দিকে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। পরে শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম