আশুলিয়ায় পৃথক স্থান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১৫:৫০আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৫:৫১

লাশ উদ্ধার

আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক পোশাক শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ডেণ্ডাবর এলাকা থেকে ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ হোসেন (২৮) ও সকালে জামগড়া এলাকা থেকে পোশাক শ্রমিক তাজুল ইসলামের (৩৪) লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আশুলিয়ার ডেণ্ডাবর এলাকায় কাজ করতে গিয়ে জাহিদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

আরও জানা যায়, পোশাক শ্রমিক তাজুল  সকালে তার নিজ কারখানায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে তিনি আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে রিক্সার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের