মৌলভীবাজারে যুবদল-পুলিশ সংঘর্ষে ৪ পুলিশ আহত

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩১

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য আহত  হয়েছেন। পুলিশ মিছিল থেকে ফাহিম আহমদ নামে এক যুবদল কর্মীকে আটক করেছে। রবিবার (১৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতরা পুলিশ সদস্যরা হলেন– মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান আহমদ, সহকারী উপ-পরিদর্শক রণেশ ভট্টাচার্য্য, পুলিশ সদস্য রণধীর দাস ও মোবারক হোসেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে চার পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।’

এ ঘটনায় মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম